খড়িবাড়ি, ২৩ মে (শিলিগুড়ি ক্রনিকল) – ভারত-নেপাল সীমান্ত লাগোয়া খড়িবাড়ির সীমান্ত এলাকায় ফের একটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় এলাকায় নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্রের খবর, শুক্রবার গৌর সিং জোতের এসএসবি ক্যাম্পের কাছে একটি কালো প্লাস্টিকের ব্যাগে মোড়ানো দেশি আগ্নেয়াস্ত্র পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপরই বিষয়টি পুলিশকে জানানো হয়।
খড়িবাড়ি থানার পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে। পরে সেটিকে আরও পরীক্ষার জন্য থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে এল এবং কীভাবে সীমান্ত এলাকায় পৌঁছল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

