মঙ্গলবার, জুন 2, 2026
Homeদার্জিলিংবাগডোগরা জঙ্গলের কাছে দারাগাঁও এলাকায় উদ্ধার হরিণ, চাঞ্চল্য এলাকায়

বাগডোগরা জঙ্গলের কাছে দারাগাঁও এলাকায় উদ্ধার হরিণ, চাঞ্চল্য এলাকায়

বাগডোগরার কাছে দারাগাঁও এলাকায় ঢুকে পড়া একটি হরিণকে রবিবার সকালে বনদপ্তর উদ্ধার করে। উদ্ধার অভিযানের সময় আহত হন বনদপ্তরের এক কর্মী।

- Advertisement -

বাগডোগরা, ২৪ মে (শিলিগুড়ি ক্রনিকল) – বাগডোগরার কাছে দারাগাঁও এলাকায় রবিবার সকালে একটি হরিণ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় জঙ্গল থেকে পথ ভুলে লোকালয়ে ঢুকে পড়ায় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাত থেকেই হরিণটিকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। বাসিন্দারা প্রাণীটির উপর নজর রাখেন এবং রবিবার সকালে স্থানীয় পঞ্চায়েত সদস্যকে বিষয়টি জানান। এরপর খবর দেওয়া হয় বাগডোগরা বনদপ্তরে।

- Advertisement -

খবর পেয়ে বনদপ্তরের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আধঘণ্টার চেষ্টার পর হরিণটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। তবে উদ্ধার অভিযানের সময় হরিণের কামড়ে বনদপ্তরের এক কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

বনদপ্তরের আধিকারিকদের অনুমান, খাবারের খোঁজে কাছের বাগডোগরা জঙ্গল থেকে হরিণটি লোকালয়ে ঢুকে পড়েছিল। স্বাস্থ্য পরীক্ষা করার পর প্রাণীটিকে পুনরায় গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে সূত্রের খবর।

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.siligurichronicle.com
Sk Sahiluddin is a seasoned journalist and media professional with a passion for delivering accurate and impactful news coverage to a global audience. As the Editor of Siliguri Chronicle, he plays a pivotal role in shaping the editorial direction and ensuring the highest journalistic standards are upheld.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular