শনিবার, আগস্ট 8, 2026
Homeশিলিগুড়িশিলিগুড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, রহস্য ঘিরে তদন্তে পুলিশ

শিলিগুড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, রহস্য ঘিরে তদন্তে পুলিশ

শিলিগুড়ির শান্তি নগরে রাতে বিকট শব্দের পর বৈদ্যুতিক খুঁটির পাশে উদ্ধার দেহ, শর্ট সার্কিটের সন্দেহে তদন্তে পুলিশ।

- Advertisement -

শিলিগুড়ি, ২৯ মার্চ (শিলিগুড়ি ক্রনিকল) – শিলিগুড়ির শান্তি নগরের বৌবাজার এলাকায় শনিবার গভীর রাতে একটি বৈদ্যুতিক খুঁটির পাশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ জোর শব্দ শুনে এলাকার বাসিন্দারা ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। বাইরে এসে রাস্তার ধারে একটি বৈদ্যুতিক খুঁটির পাশে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন।

- Advertisement -

খবর পেয়ে আশিঘর আউটপোস্টের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দেহটি উদ্ধার করে পরবর্তী প্রক্রিয়ার জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরেই এই ঘটনা ঘটেছে। ঘটনার সঠিক কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.siligurichronicle.com
Sk Sahiluddin is a seasoned journalist and media professional with a passion for delivering accurate and impactful news coverage to a global audience. As the Editor of Siliguri Chronicle, he plays a pivotal role in shaping the editorial direction and ensuring the highest journalistic standards are upheld.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular