মঙ্গলবার, জুন 2, 2026
Homeঅপরাধশিলিগুড়ির মহাশক্তি কালীবাড়ি মন্দিরে দুঃসাহসিক চুরি; গয়না, নগদ টাকা ও সিসিটিভির হার্ড...

শিলিগুড়ির মহাশক্তি কালীবাড়ি মন্দিরে দুঃসাহসিক চুরি; গয়না, নগদ টাকা ও সিসিটিভির হার্ড ডিস্ক উধাও

শিলিগুড়ির মহাশক্তি কালীবাড়ি মন্দিরে দুষ্কৃতীদের চুরি, দেবীর গয়না, পুজোর সামগ্রী, ৩০ হাজার টাকা ও সিসিটিভির হার্ড ডিস্ক উধাও।

- Advertisement -

শিলিগুড়ি, ৩১ মে (শিলিগুড়ি ক্রনিকল) – শিলিগুড়ির লেকটাউন এলাকার মহাশক্তি কালীবাড়ি মন্দিরে চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। অভিযোগ, দুষ্কৃতীরা মন্দিরের তালা ভেঙে মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।

রবিবার সকালে মন্দিরের পুরোহিত ও ভক্তরা মন্দিরে এসে প্রধান ফটকের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। ভিতরে ঢুকে দেখা যায়, দেবীর গয়না এবং একাধিক পুজোর সামগ্রী নিখোঁজ।

- Advertisement -

দুষ্কৃতীরা মন্দিরের দানবাক্স ভেঙে প্রায় ৩০ হাজার টাকা নগদ নিয়ে পালিয়ে যায় বলেও জানা গেছে। প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যে তারা মন্দিরের সিসিটিভি নজরদারি ব্যবস্থার হার্ড ডিস্কও খুলে নিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে নিউ জলপাইগুড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

- Advertisement -

এই ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করার দাবি জানিয়েছেন।

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.siligurichronicle.com
Sk Sahiluddin is a seasoned journalist and media professional with a passion for delivering accurate and impactful news coverage to a global audience. As the Editor of Siliguri Chronicle, he plays a pivotal role in shaping the editorial direction and ensuring the highest journalistic standards are upheld.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular