বুধবার, জুন 10, 2026
Homeঅপরাধনকশালবাড়িতে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার, পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই

নকশালবাড়িতে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার, পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই

স্থানীয়দের খবরের ভিত্তিতে নকশালবাড়ি পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করে ২৬ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করেছে।

- Advertisement -

নকশালবাড়ি, ০৫ জুন (শিলিগুড়ি ক্রনিকল) – নকশালবাড়িতে মাদকবিরোধী অভিযানে দুই যুবককে গ্রেপ্তার করে ২৬ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে স্থানীয় বাসিন্দারা দুই যুবককে একটি সন্দেহভাজন মাদকের আড্ডা থেকে বের হতে দেখে নকশালবাড়ি থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে নকশালবাড়ির বেঙ্গাই জোত এলাকার এশিয়ান হাইওয়েতে তাদের আটক করে।

- Advertisement -

তল্লাশি চালিয়ে পুলিশ মোট ২৬ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করে। পুলিশের দাবি, ধৃত দুই যুবকের কাছ থেকে ১৩টি করে বোতল পাওয়া যায়।

গ্রেপ্তার হওয়া যুবকদের নাম সূরজ শর্মা ও সুজয় পাল। দু’জনেই নকশালবাড়ির স্টেশন পাড়া এলাকার বাসিন্দা। উদ্ধার হওয়া কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে।

- Advertisement -

পুলিশ জানিয়েছে, ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অধিকারিকরা জানান, নকশালবাড়িকে মাদকমুক্ত করার লক্ষ্যে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালানো হবে।

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.siligurichronicle.com
Sk Sahiluddin is a seasoned journalist and media professional with a passion for delivering accurate and impactful news coverage to a global audience. As the Editor of Siliguri Chronicle, he plays a pivotal role in shaping the editorial direction and ensuring the highest journalistic standards are upheld.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular