রবিবার, আগস্ট 9, 2026
Homeরাজনীতি১ এপ্রিল রাজগঞ্জে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা ঘিরে প্রস্তুতি নিচ্ছে তৃণমূল, মঞ্চ পরিদর্শনে...

১ এপ্রিল রাজগঞ্জে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা ঘিরে প্রস্তুতি নিচ্ছে তৃণমূল, মঞ্চ পরিদর্শনে নেতৃত্ব

স্বপ্না বর্মনের সমর্থনে ১ এপ্রিল রাজগঞ্জে জনসভায় ভাষণ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়; মঞ্চ, হেলিপ্যাড ও সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখলেন তৃণমূল নেতৃত্ব।

- Advertisement -

রাজগঞ্জ, ২৮ মার্চ (শিলিগুড়ি ক্রনিকল) – আগামী ১ এপ্রিল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের আমবাড়িতে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের সমর্থনে এই জনসভা অনুষ্ঠিত হবে।

রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সুদামগঞ্জ এলাকার একটি মাঠে এই জনসভার আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যেই সভাকে ঘিরে জোর প্রস্তুতি শুরু করেছে তৃণমূল নেতৃত্ব।

- Advertisement -

শনিবার সেই সভাস্থল পরিদর্শনে আসেন জলপাইগুড়ি জেলা তৃণমূলের চেয়ারম্যান খগেশ্বর রায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজউদ্দিন আহমেদ, জাকির মহম্মদ, অর্জুন দাস, তুষার কান্তি দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা।

প্রসঙ্গত, রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন রেলের চাকরি থেকে ইস্তফা দিলেও রেলের পক্ষ থেকে এখনও এনওসি মেলেনি। আইনি জটে আটকে আছে তার প্রার্থী পদ। তাই এখনও প্রচারে নামতে পারেননি স্বপ্না। এরই মধ্যে তার হয়ে প্রচারে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.siligurichronicle.com
Sk Sahiluddin is a seasoned journalist and media professional with a passion for delivering accurate and impactful news coverage to a global audience. As the Editor of Siliguri Chronicle, he plays a pivotal role in shaping the editorial direction and ensuring the highest journalistic standards are upheld.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular