বুধবার, জুন 10, 2026
Homeজলপাইগুড়িনবান্ন থেকে অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা শুরু, রাজগঞ্জের ১০০ উপভোক্তার হাতে অনুমোদনপত্র

নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা শুরু, রাজগঞ্জের ১০০ উপভোক্তার হাতে অনুমোদনপত্র

নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনার সূচনা, ২৮ লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে আর্থিক সহায়তা, রাজগঞ্জে ১০০ জন পেলেন অনুমোদনপত্র।

- Advertisement -

রাজগঞ্জ, ০৩ জুন (শিলিগুড়ি ক্রনিকল) – রাজ্যের মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বুধবার নবান্ন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা বিতরণের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

রাজ্যজুড়ে এই উদ্যোগের আওতায় ২৮ লক্ষেরও বেশি মহিলা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তার অর্থ পাঠানো হয়েছে।

- Advertisement -

এই উপলক্ষে রাজগঞ্জ ব্লক প্রশাসনের উদ্যোগে বিডিও কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে প্রায় ১০০ জন উপভোক্তার হাতে প্রকল্পের অনুমোদনপত্র তুলে দেওয়া হয়।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, অন্নপূর্ণা যোজনার মাধ্যমে যোগ্য মহিলাদের মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হবে, যা পরিবারের আর্থিক সুরক্ষা জোরদার করার পাশাপাশি আত্মনির্ভরতা বৃদ্ধিতে সহায়ক হবে।

- Advertisement -

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিডিও সৌরভ কান্তি মণ্ডল, রাজগঞ্জ থানার আইসি অমিতাভ দাস, পঞ্চায়েত সমিতির সভানেত্রী রূপালি দে সরকার, সহ-সভাপতি কবিতা ছেত্রী সাইবা এবং অন্যান্য জনপ্রতিনিধিরা।

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.siligurichronicle.com
Sk Sahiluddin is a seasoned journalist and media professional with a passion for delivering accurate and impactful news coverage to a global audience. As the Editor of Siliguri Chronicle, he plays a pivotal role in shaping the editorial direction and ensuring the highest journalistic standards are upheld.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular