মঙ্গলবার, জুন 2, 2026
Homeজলপাইগুড়িফুলবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রেলারে সজোরে ধাক্কা ট্যাঙ্কারের, আহত চালক

ফুলবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রেলারে সজোরে ধাক্কা ট্যাঙ্কারের, আহত চালক

ফুলবাড়ির মার্ডার মোড়ে দাঁড়িয়ে থাকা গম বোঝাই ট্রেলারে ধাক্কা সরষের তেল বোঝাই ট্যাঙ্কারের, আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

- Advertisement -

ফুলবাড়ি, ০২ জুন (শিলিগুড়ি ক্রনিকল) – মঙ্গলবার ভোরে ফুলবাড়ির মার্ডার মোড় এলাকায় শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে একটি বড়সড় পথ দুর্ঘটনা ঘটে। সরষের তেল বোঝাই একটি ট্যাঙ্কার রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গম বোঝাই ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা মারে। ঘটনায় ট্যাঙ্কারের চালক আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশের গোরখপুর থেকে অসমগামী গম বোঝাই ট্রেলারটির সামনের একটি চাকা সোমবার গভীর রাতে ফেটে যায়। এরপর সেটিকে মার্ডার মোড়ের কাছে জাতীয় সড়কের ধারে দাঁড় করিয়ে রাখা হয়।

- Advertisement -

মঙ্গলবার ভোরে অসমের দিকে যাওয়া সরষের তেল বোঝাই ট্যাঙ্কারটি দাঁড়িয়ে থাকা ট্রেলারটিকে দেখতে না পেয়ে পিছন থেকে ধাক্কা মারে বলে অভিযোগ।

ধাক্কার জেরে ট্যাঙ্কারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও খালাসি কেবিনের ভিতরে আটকে পড়েন।

- Advertisement -

খবর পেয়ে ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক আউটপোস্ট, নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং ফুলবাড়ি দমকল কেন্দ্রের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। প্রায় ৩০ মিনিটের চেষ্টার পর আহত চালককে কেবিন থেকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (এনবিএমসিএইচ) ভর্তি করা হয়।

পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে রাস্তা থেকে সরিয়ে দেয় এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.siligurichronicle.com
Sk Sahiluddin is a seasoned journalist and media professional with a passion for delivering accurate and impactful news coverage to a global audience. As the Editor of Siliguri Chronicle, he plays a pivotal role in shaping the editorial direction and ensuring the highest journalistic standards are upheld.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular