মঙ্গলবার, জুন 2, 2026
Homeশিক্ষাগ্রীষ্মের ছুটির পর খুলল জলপাইগুড়ির স্কুল, ‘বন্দে মাতরম্’ গেয়ে শুরু হল পাঠদান

গ্রীষ্মের ছুটির পর খুলল জলপাইগুড়ির স্কুল, ‘বন্দে মাতরম্’ গেয়ে শুরু হল পাঠদান

গ্রীষ্মের ছুটি শেষে সোমবার জলপাইগুড়ির সরকারি স্কুল খুলল, প্রার্থনা সভা ও ‘বন্দে মাতরম্’ গানের মাধ্যমে শুরু হল ক্লাস।

- Advertisement -

জলপাইগুড়ি, ০১ জুন (শিলিগুড়ি ক্রনিকল) – গ্রীষ্মকালীন ছুটি শেষে সোমবার জলপাইগুড়ির সরকারি বিদ্যালয়গুলি পুনরায় খুলে যায়। রাজ্য সরকারের নির্দেশিকা মেনে পাঠদান শুরু হয়।

দিনের সূচনা হয় প্রার্থনা সভা ও ‘বন্দে মাতরম্’ গানের মাধ্যমে। জলপাইগুড়ির সোনাউল্লা প্রাথমিক বিদ্যালয়েও একই ছবি দেখা যায়। বিদ্যালয় প্রাঙ্গণে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ুয়ারা একসঙ্গে ‘বন্দে মাতরম্’ গান পরিবেশন করে।

- Advertisement -

প্রার্থনা পর্ব শেষ হওয়ার পর নিয়মিত ক্লাস শুরু হয়। দীর্ঘ গ্রীষ্মকালীন ছুটির পর বিদ্যালয়ে ফিরে পড়ুয়াদের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ লক্ষ্য করা যায়।

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.siligurichronicle.com
Sk Sahiluddin is a seasoned journalist and media professional with a passion for delivering accurate and impactful news coverage to a global audience. As the Editor of Siliguri Chronicle, he plays a pivotal role in shaping the editorial direction and ensuring the highest journalistic standards are upheld.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular