মঙ্গলবার, জুন 2, 2026
Homeরাজনীতিআপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, বাড়ছে রাজনৈতিক চাপ

আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, বাড়ছে রাজনৈতিক চাপ

আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতে বিক্ষুব্ধ তৃণমূল ও কংগ্রেস সদস্যদের যৌথ অনাস্থা প্রস্তাবে রাজনৈতিক উত্তেজনা।

- Advertisement -

বাগডোগরা, ২৭ মে (শিলিগুড়ি ক্রনিকল) – শিলিগুড়ি মহকুমার অন্তর্গত আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ সদস্যরা কংগ্রেসের পঞ্চায়েত সদস্যদের সঙ্গে যৌথভাবে তৃণমূল পরিচালিত বোর্ডের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন।

সূত্রের খবর, মোট ১৩ জন পঞ্চায়েত সদস্য ২৫ মে নকশালবাড়ি বিডিওর কাছে অনাস্থা প্রস্তাব জমা দেন।

- Advertisement -

২১ আসনের আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতে আগের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ১১টি আসন জিতেছিল। কংগ্রেস পেয়েছিল ৭টি আসন, বিজেপি ২টি এবং আদিবাসী বিকাশ পরিষদ ১টি আসন পেয়েছিল। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তৃণমূলের সঞ্জীব সিনহা প্রধান হন।

তৃণমূলের বিক্ষুব্ধ পঞ্চায়েত সদস্য কুলভূষণ শর্মা অভিযোগ করেন, প্রধান উন্নয়নমূলক কাজ করতে ব্যর্থ হয়েছেন। সেই কারণেই বিভিন্ন দলের সদস্যরা একজোট হয়ে তাঁকে অপসারণের উদ্যোগ নিয়েছেন। তবে তিনি বলেন, দলের বিরুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল কিনা, তা সময়ই বলবে।

- Advertisement -

কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ও বিরোধী দলনেত্রী লক্ষ্মী থাপাও প্রধানের বিরুদ্ধে কাজ না করার অভিযোগ তোলেন। তাঁর দাবি, ছয়জন তৃণমূল ও সাতজন কংগ্রেস সদস্য যৌথভাবে অনাস্থা প্রস্তাব এনেছেন।

অন্যদিকে, প্রধান সঞ্জীব সিনহা জানান, তিনি অনাস্থা প্রস্তাবের বিষয়ে কিছুই জানেন না। কে বা কেন এই প্রস্তাব এনেছে, সেটাও তাঁর জানা নেই।

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.siligurichronicle.com
Sk Sahiluddin is a seasoned journalist and media professional with a passion for delivering accurate and impactful news coverage to a global audience. As the Editor of Siliguri Chronicle, he plays a pivotal role in shaping the editorial direction and ensuring the highest journalistic standards are upheld.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular