মঙ্গলবার, জুন 2, 2026
Homeঅপরাধরাজগঞ্জে অবৈধ মদের বিরুদ্ধে বড় অভিযান, যৌথ হানায় বিপুল পরিমাণ চোলাই মদ...

রাজগঞ্জে অবৈধ মদের বিরুদ্ধে বড় অভিযান, যৌথ হানায় বিপুল পরিমাণ চোলাই মদ ধ্বংস

রাজগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চোলাই মদ নষ্ট, সুমরিভিটা গ্রাম থেকে বাজেয়াপ্ত সরঞ্জাম।

- Advertisement -

রাজগঞ্জ, ২৭ মে (শিলিগুড়ি ক্রনিকল) – রাজগঞ্জে অবৈধ চোলাই মদ তৈরির বিরুদ্ধে বুধবার সকালে যৌথ অভিযান চালায় এনজেপি আবগারি দপ্তর ও ভোরের আলো থানার পুলিশ।

মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুমরিভিটা গ্রামে চালানো অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মদ নষ্ট করা হয় এবং মদ তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়।

- Advertisement -

অভিযানে উপস্থিত ছিলেন আবগারি দপ্তরের কর্মীরা, ভোরের আলো থানার ওসি সুদীপ্ত দত্ত, পুলিশ কর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানের সময় সুমরিভিটা এলাকার একাধিক বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে একাধিক অবৈধ চোলাই মদ তৈরির আস্তানার খোঁজ মেলে এবং মদ তৈরির কাজে ব্যবহৃত বেশ কয়েকটি মাটির হাঁড়িও উদ্ধার করা হয়।

- Advertisement -

আবগারি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় অবৈধ মদের কারবার রুখতে আগামী দিনেও এ ধরনের অভিযান চলবে।

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.siligurichronicle.com
Sk Sahiluddin is a seasoned journalist and media professional with a passion for delivering accurate and impactful news coverage to a global audience. As the Editor of Siliguri Chronicle, he plays a pivotal role in shaping the editorial direction and ensuring the highest journalistic standards are upheld.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular