রবিবার, আগস্ট 9, 2026
Homeরাজনীতিডাবগ্রাম–ফুলবাড়ি এলাকায় উত্তপ্ত নির্বাচনী প্রচার, শিখা চ্যাটার্জিকে ঘিরে উঠছে প্রশ্নের পর প্রশ্ন!

ডাবগ্রাম–ফুলবাড়ি এলাকায় উত্তপ্ত নির্বাচনী প্রচার, শিখা চ্যাটার্জিকে ঘিরে উঠছে প্রশ্নের পর প্রশ্ন!

ডাবগ্রাম-ফুলবাড়িতে প্রচারের মাঝেই উত্তপ্ত পরিস্থিতি! গুরুত্বপূর্ণ ইস্যু ও এসআইআর প্রক্রিয়ার সময় অনুপস্থিতি নিয়ে স্থানীয় যুবকের তীব্র প্রশ্নের মুখে বিজেপি প্রার্থী।

- Advertisement -

শিলিগুড়ি, ২১ মার্চ (শিলিগুড়ি ক্রনিকল) – ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জি শনিবার প্রচারে বেরিয়ে স্থানীয় এক যুবকের তীক্ষ্ণ প্রশ্নের মুখে পড়লেন, আর তাতেই মুহূর্তের মধ্যে পরিস্থিতি হয়ে উঠল উত্তপ্ত!

বটল কোম্পানি এলাকায় ঘটে এই ঘটনা। ওই যুবকের অভিযোগ, এলাকার গুরুত্বপূর্ণ ইস্যু কিংবা এসআইআর প্রক্রিয়ার সময় কোথাও দেখা যায়নি প্রার্থীকে। জন প্রতিনিধি হয়েও তার অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

- Advertisement -

এই অভিযোগের জবাবে শিখা চ্যাটার্জি জানান, এসআইআর প্রক্রিয়া নির্বাচন কমিশনের অধীন, সেখানে অযথা হস্তক্ষেপ করা ঠিক নয় বলেই তিনি দূরত্ব বজায় রেখেছিলেন। পাশাপাশি তিনি বলেন, একজন জন প্রতিনিধি হিসেবে কোথায় তিনি থাকবেন, তা নির্ভর করে পরিস্থিতি ও প্রেক্ষাপটের উপর।

তবে এখানেই থামেননি তিনি। তার পাল্টা অভিযোগ, এই প্রশ্ন তোলা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। যারা এমন প্রশ্ন তুলছেন, তারা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং চলতি প্রচারের মাঝেই ইচ্ছাকৃতভাবে উত্তেজনা তৈরির চেষ্টা করছেন।

- Advertisement -

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.siligurichronicle.com
Sk Sahiluddin is a seasoned journalist and media professional with a passion for delivering accurate and impactful news coverage to a global audience. As the Editor of Siliguri Chronicle, he plays a pivotal role in shaping the editorial direction and ensuring the highest journalistic standards are upheld.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular