মঙ্গলবার, জুন 2, 2026
Homeঅপরাধরাজগঞ্জে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার, পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই

রাজগঞ্জে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার, পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই

রাজগঞ্জের বলরাম এলাকায় গভীর রাতে অভিযানে প্রায় ₹১ লক্ষ মূল্যের ৫০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করে দুইজনকে গ্রেপ্তার করল পুলিশ।

- Advertisement -

রাজগঞ্জ, ২৮ মে (শিলিগুড়ি ক্রনিকল) – রাজগঞ্জের বলরাম এলাকায় গভীর রাতে পুলিশের অভিযানে নিষিদ্ধ কফ সিরাপের বড় চালানসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ভোরের আলো থানার পুলিশ অভিযান চালিয়ে ৫০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করে।

ধৃতদের পরিচয় আবতার আলি ও তপন রায় বলে জানা গেছে। আবতার আলি মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বদলগাছ এলাকার বাসিন্দা এবং তপন রায় বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের হরিচরণ ভিটা এলাকার বাসিন্দা।

- Advertisement -

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা একটি মোটরসাইকেলে করে কফ সিরাপ পাচার করছিল। ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া নিষিদ্ধ কফ সিরাপের বাজারমূল্য প্রায় ₹১ লক্ষ। ধৃতদের বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

- Advertisement -

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.siligurichronicle.com
Sk Sahiluddin is a seasoned journalist and media professional with a passion for delivering accurate and impactful news coverage to a global audience. As the Editor of Siliguri Chronicle, he plays a pivotal role in shaping the editorial direction and ensuring the highest journalistic standards are upheld.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular