মঙ্গলবার, জুন 2, 2026
Homeবিশিষ্টঅসুস্থ প্রাক্তন বিধায়ক খগেশ্বর রায়ের বাড়িতে রাজগঞ্জের বিধায়ক দিনেশ সরকারের সাক্ষাৎ

অসুস্থ প্রাক্তন বিধায়ক খগেশ্বর রায়ের বাড়িতে রাজগঞ্জের বিধায়ক দিনেশ সরকারের সাক্ষাৎ

রাজগঞ্জের বিধায়ক দিনেশ সরকার অসুস্থ প্রাক্তন বিধায়ক খগেশ্বর রায়ের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন, স্বাস্থ্য ও রাজগঞ্জের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

- Advertisement -

রাজগঞ্জ, ৩০ মে (শিলিগুড়ি ক্রনিকল) – রাজগঞ্জের নবনির্বাচিত বিধায়ক দিনেশ সরকার শুক্রবার অসুস্থতার খবর পেয়ে প্রাক্তন বিধায়ক খগেশ্বর রায়ের বাড়িতে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

সূত্রের খবর, সাক্ষাৎকারের সময় দুই নেতার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়। খগেশ্বর রায়ের স্বাস্থ্যের পাশাপাশি রাজগঞ্জের উন্নয়ন সংক্রান্ত একাধিক বিষয় নিয়েও মতবিনিময় করা হয়।

- Advertisement -

এদিন দিনেশ সরকারের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তপন রায় এবং মাধবী রায়।

প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক খগেশ্বর রায় বলেন, দিনেশ সরকার তাঁকে বহুদিন ধরে চেনেন এবং সৌজন্য সাক্ষাতের জন্যই তাঁর বাড়িতে এসেছিলেন। তিনি জানান, রাজগঞ্জের ভবিষ্যৎ উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে।

- Advertisement -

অন্যদিকে বিজেপি বিধায়ক দিনেশ সরকার বলেন, খগেশ্বর রায়ের অসুস্থতার খবর পেয়ে তিনি দেখা করতে এসেছেন। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং তাঁর পরামর্শ নেওয়া হয়েছে। রাজগঞ্জের উন্নয়নের স্বার্থে ভবিষ্যতেও তাঁর পরামর্শ নেওয়া হবে বলে তিনি জানান।

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.siligurichronicle.com
Sk Sahiluddin is a seasoned journalist and media professional with a passion for delivering accurate and impactful news coverage to a global audience. As the Editor of Siliguri Chronicle, he plays a pivotal role in shaping the editorial direction and ensuring the highest journalistic standards are upheld.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular