শনিবার, আগস্ট 8, 2026
Homeঅপরাধভোটের আগে তৎপরতা বাড়তেই জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী

ভোটের আগে তৎপরতা বাড়তেই জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী

ভোটের আগে মালদার সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে গিয়ে ধরা বাংলাদেশি অনুপ্রবেশকারী, জিজ্ঞাসাবাদে উদ্দেশ্য ও যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশ।

- Advertisement -

মালদা, ২৮ মার্চ (শিলিগুড়ি ক্রনিকল) – ভোটের আগে ফের এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করল বিএসএফ। মালদার হবিবপুর ব্লকের কেদারি পাড়া সীমান্ত এলাকা থেকে তাকে ধরা হয়। ধৃতের নাম প্রদীপ বালা (৩৯)। তার বাড়ি বাংলাদেশের মকসদপুর থানার উজানি এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে কেদারি পাড়া সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় তাকে। এরপর বিএসএফ জওয়ানরা তাকে আটক করে এবং পরে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেয়।

- Advertisement -

শনিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। তিনি কী উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিলেন এবং এর পিছনে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.siligurichronicle.com
Sk Sahiluddin is a seasoned journalist and media professional with a passion for delivering accurate and impactful news coverage to a global audience. As the Editor of Siliguri Chronicle, he plays a pivotal role in shaping the editorial direction and ensuring the highest journalistic standards are upheld.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular