মঙ্গলবার, জুন 2, 2026
Homeস্বাস্থ্যরোগী পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নে বড় প্রস্তুতি শিলিগুড়ি জেলা হাসপাতালে

রোগী পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নে বড় প্রস্তুতি শিলিগুড়ি জেলা হাসপাতালে

রোগী পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন, নাইট শেল্টার, পার্কিং সমস্যা ও দালালচক্র রুখতে শিলিগুড়ি জেলা হাসপাতালে গুরুত্বপূর্ণ বৈঠক।

- Advertisement -

শিলিগুড়ি, ২৫ মে (শিলিগুড়ি ক্রনিকল) – রোগী পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নকে আরও শক্তিশালী করতে সোমবার শিলিগুড়ি জেলা হাসপাতালে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, মহকুমাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, হাসপাতালের সুপার, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালের পরিষেবা ও রোগী সুবিধা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে রোগী ও তাঁদের পরিবারের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়। রোগীর পরিজনদের জন্য নাইট শেল্টারের ব্যবস্থা, হাসপাতাল চত্বরে পার্কিং সমস্যা, দালালচক্রের দৌরাত্ম্য কমানো এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করার মতো বিষয়গুলি নিয়ে বিশেষ আলোচনা হয়। পাশাপাশি হাসপাতালে চলতে থাকা উন্নয়নমূলক কাজের অগ্রগতিও খতিয়ে দেখা হয়।

- Advertisement -

বৈঠক শেষে বিধায়ক শঙ্কর ঘোষ জানান, রোগী পরিষেবার ক্ষেত্রে শিলিগুড়ি জেলা হাসপাতালকে রাজ্যের অন্যতম সেরা হাসপাতালে পরিণত করার লক্ষ্য নেওয়া হয়েছে। তিনি বলেন, হাসপাতালের বর্তমান সমস্যাগুলি দ্রুত চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, পরিকাঠামোগত উন্নয়ন এবং রোগীর পরিজনদের জন্য নাইট শেল্টারের ব্যবস্থা করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সময়মতো হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

- Advertisement -

এছাড়াও হাসপাতাল চত্বরে কী করা উচিত এবং কী করা উচিত নয় তা উল্লেখ করে বড় তথ্যফলক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের অভিযোগ ও পরামর্শ সহজে জমা দেওয়ার জন্য হাসপাতালের মধ্যে অভিযোগ বাক্সও বসানো হবে।

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.siligurichronicle.com
Sk Sahiluddin is a seasoned journalist and media professional with a passion for delivering accurate and impactful news coverage to a global audience. As the Editor of Siliguri Chronicle, he plays a pivotal role in shaping the editorial direction and ensuring the highest journalistic standards are upheld.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular