শনিবার, এপ্রিল 4, 2026
Homeপরিবেশফাঁসিদেওয়ায় ঝড়ের তাণ্ডবে উড়ে গেল ঘরের ছাদ, তছনছ ফসল

ফাঁসিদেওয়ায় ঝড়ের তাণ্ডবে উড়ে গেল ঘরের ছাদ, তছনছ ফসল

ফাঁসিদেওয়ার গ্রামগুলিতে ভয়াবহ ঝড়ের তাণ্ডবে উড়ে গেল ঘরের ছাদ, ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও ফসল, উপড়ে পড়ল গাছ, ছিঁড়ে গেল বিদ্যুতের লাইন, অন্ধকারে ডুবে একাধিক এলাকা।

- Advertisement -

ফাঁসিদেওয়া, ২৮ মার্চ (শিলিগুড়ি ক্রনিকল) – শুক্রবার রাতের ভয়াবহ ঝড়ে ফাঁসিদেওয়ার একাধিক এলাকা তছনছ হয়ে যায়। বিধাননগর ব্লকের বদলাকাটা, ভারিয়াখালি, মধুপুর ও মিনি ঢাকপাড়া এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিনি ঢাকপাড়া গ্রাম। সেখানে ৪০টিরও বেশি বাড়ির টিনের ছাদ ঝড়ে উড়ে গেছে, যার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঝড়ের দাপটে নষ্ট হয়েছে ঘরের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও মজুত রাখা খাদ্যসামগ্রীও।

- Advertisement -

শিলাবৃষ্টির দাপটে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। দাঁড়িয়ে থাকা আনারস ও ভুট্টার ফসল নষ্ট হয়ে গেছে। ঝড়ে উপড়ে গেছে বড় বড় গাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের খুঁটি, ফলে একাধিক গ্রামে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা এখন বিপুল ক্ষয়ক্ষতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন এবং সহায়তার জন্য সরকারের দিকে তাকিয়ে আছেন।

- Advertisement -

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular