শনিবার, এপ্রিল 4, 2026
Homeজলপাইগুড়ি“রাস্তা নেই, ভোট নেই”: ভাঙাচোরা রাস্তায় ক্ষোভে ফুঁসছে রাজগঞ্জবাসী, ভোট বয়কটের কড়া...

“রাস্তা নেই, ভোট নেই”: ভাঙাচোরা রাস্তায় ক্ষোভে ফুঁসছে রাজগঞ্জবাসী, ভোট বয়কটের কড়া হুঁশিয়ারি

রাজগঞ্জের ডাঙ্গাপাড়ার বাসিন্দাদের ভোট বয়কটের হুঁশিয়ারি, বছরের পর বছর অবহেলিত রাস্তা, বারবার আশ্বাস, বর্ষার দুর্ভোগ ও প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ।

- Advertisement -

রাজগঞ্জ, ২৫ মার্চ (শিলিগুড়ি ক্রনিকল) – রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বন্ধুনগর সংলগ্ন ডাঙ্গাপাড়ায় ভাঙাচোরা রাস্তাকে ঘিরে বাসিন্দাদের ক্ষোভ ক্রমশ বাড়ছে। স্থানীয়রা “রাস্তা নেই, ভোট নেই” স্লোগান তুলে দাবি না মানা হলে আসন্ন নির্বাচনে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন।

বাসিন্দাদের অভিযোগ, বহু বছর ধরে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। পঞ্চায়েত কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার অভিযোগ জানানো হলেও স্থায়ী কোনও সমাধান হয়নি। একাধিকবার আশ্বাস মিললেও এখনও পর্যন্ত বাস্তবে কাজের কোনও সূচনা হয়নি বলে তাঁদের দাবি।

- Advertisement -

রাস্তাটির বেহাল অবস্থার কারণে প্রতিদিনই ভোগান্তির শিকার হতে হচ্ছে স্থানীয়দের। বর্ষাকালে জলজমা ও কাদার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, ফলে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। বিশেষ করে স্কুলপড়ুয়া শিশু ও জরুরি পরিষেবা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে।

বাসিন্দাদের আরও অভিযোগ, প্রতি নির্বাচনের আগে রাস্তা তৈরির প্রতিশ্রুতি দেওয়া হলেও তা কখনও বাস্তবায়িত হয় না। তাঁদের দাবি, “আমাদের পাড়া, আমাদের সমাধান” প্রকল্পের আওতায় এই রাস্তা তৈরির কথা থাকলেও এখনও পর্যন্ত কোনও অগ্রগতি হয়নি। দীর্ঘদিনের এই বিলম্বে ক্ষুব্ধ হয়ে এবার ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

- Advertisement -

এদিকে, মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত দত্ত জানান, কাজ শুরু করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু অর্থের অভাবে তা সম্ভব হয়নি। পাশাপাশি নির্বাচনী আচরণবিধি বলবৎ থাকায় কাজ শুরু করা যায়নি বলেও তিনি জানান। তিনি আশ্বাস দিয়ে বলেন, নির্বাচনের পর অর্থ বরাদ্দ হলেই কাজ শুরু হবে এবং সমস্যার সমাধানে বাসিন্দাদের সঙ্গে আলোচনা করা হবে।

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular