শনিবার, এপ্রিল 4, 2026
Homeরাজনীতিরবিবার মন্দিরে প্রণাম দিয়ে প্রচার শুরু গৌতম দেবের, শিলিগুড়িতে বাড়ি বাড়ি গিয়ে...

রবিবার মন্দিরে প্রণাম দিয়ে প্রচার শুরু গৌতম দেবের, শিলিগুড়িতে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ

শিলিগুড়িতে বাড়ি বাড়ি প্রচারে আগে লোকনাথ মন্দিরে পুজো গৌতম দেবের, ১৯ নম্বর ওয়ার্ডে বাসিন্দাদের সঙ্গে কথা বলে সমস্যার কথা শুনলেন, উন্নয়নের পরিকল্পনাও তুলে ধরলেন।

- Advertisement -

শিলিগুড়ি, ২৯ মার্চ (শিলিগুড়ি ক্রনিকল) – নির্বাচন যত এগিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে প্রচার। সেই প্রেক্ষিতে রবিবার শিলিগুড়িতে সক্রিয় প্রচারে নামলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব।

দিনের শুরুতেই তিনি ১৯ নম্বর ওয়ার্ডের লোকনাথ মন্দিরে পুজো দেন। পুজোর পর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ শুরু করেন।

- Advertisement -

এই সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং উন্নয়ন সংক্রান্ত নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন।

বাসিন্দাদের উদ্দেশে গৌতম দেব জানান, তিনি সবসময় মানুষের পাশে থাকতে ও তাদের চাহিদা বুঝতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, এই জনসংযোগের মূল উদ্দেশ্য হল মানুষের খোঁজখবর নেওয়া এবং শিলিগুড়ির মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক অটুট রাখা।

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular