মালদা, ২৮ মার্চ (শিলিগুড়ি ক্রনিকল) – ভোটের আগে ফের এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করল বিএসএফ। মালদার হবিবপুর ব্লকের কেদারি পাড়া সীমান্ত এলাকা থেকে তাকে ধরা হয়। ধৃতের নাম প্রদীপ বালা (৩৯)। তার বাড়ি বাংলাদেশের মকসদপুর থানার উজানি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে কেদারি পাড়া সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় তাকে। এরপর বিএসএফ জওয়ানরা তাকে আটক করে এবং পরে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেয়।
শনিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। তিনি কী উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিলেন এবং এর পিছনে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

