শনিবার, এপ্রিল 4, 2026
Homeঅপরাধশিলিগুড়িতে গ্রেপ্তার ভুয়ো সেনা আধিকারিক, পাকিস্তান যোগসূত্রের সন্দেহ

শিলিগুড়িতে গ্রেপ্তার ভুয়ো সেনা আধিকারিক, পাকিস্তান যোগসূত্রের সন্দেহ

ভুয়ো সেনা পরিচয়পত্র ব্যবহার করে সেনা আধিকারিক সেজে চলাফেরা করা এবং পাকিস্তানের সঙ্গে যোগসূত্রসহ সন্দেহজনক বিদেশি যোগাযোগ রাখার অভিযোগে মাটিগাড়ায় ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

শিলিগুড়ি, ১লা জানুয়ারি (শিলিগুড়ি ক্রনিকল) – শিলিগুড়িতে এক যুবককে সেনা আধিকারিক সেজে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, ওই যুবক একাধিক বিদেশি নাগরিকের সঙ্গে যোগাযোগ রাখছিল এবং তার সঙ্গে পাকিস্তানের যোগসূত্র থাকারও সন্দেহ করা হচ্ছে। ধৃত যুবকের নাম ভাভেশ ঘাটানি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সূত্রের খবর, ছোটবেলা থেকেই তার ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ছিল। তবে একাধিকবার প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয় সে। তদন্তকারীরা জানান, এরপর সে সেনা আধিকারিক সেজে চলাফেরা শুরু করে এবং প্রায়শই সামরিক পোশাক পরে ঘোরাফেরা করতো।

- Advertisement -

বুধবার গভীর রাতে মাটিগাড়া এলাকার একটি মলে তাকে গ্রেপ্তার করা হয়। দার্জিলিংয়ের বাসিন্দা ঘাটানিকে ওই মলে সম্পূর্ণ সেনা পোশাকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল।

বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। আদালতের নির্দেশে পরে আরও তদন্তের জন্য মাটিগাড়া থানার পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। সেনা গোয়েন্দা সূত্রে নিশ্চিত করা হয়েছে যে ঘাটানি শুধু সেনা পোশাকই পরতো না, সে একটি ভুয়ো সেনা পরিচয়পত্রও তৈরি করেছিল। অভিযানের সময় ওই সেনা পোশাক ও জাল পরিচয়পত্র দুটিই বাজেয়াপ্ত করা হয়েছে।

- Advertisement -

পুলিশ জানিয়েছে, সেনাবাহিনীতে যোগ দেওয়ার প্রবল ইচ্ছা থেকেই সে এ ধরনের কাজ করেছে। নিজেকে কর্মরত সেনা সদস্য হিসেবে মিথ্যাভাবে উপস্থাপন করার জন্যই সে এই পোশাক ও নকল নথিপত্র তৈরি করেছিল।

সেনা গোয়েন্দাদের তদন্তে তার মোবাইল ফোনে একাধিক সন্দেহজনক ফোন নম্বর পাওয়া গেছে। এর মধ্যে অন্তত দু’টি নম্বর পাকিস্তানের সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এই যোগাযোগগুলির প্রকৃতি ও ব্যাপ্তি কী, এবং এই ঘটনা কোনও বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত কি না, তা জানতে কর্তৃপক্ষ বর্তমানে বিস্তারিত তদন্ত চালাচ্ছে।

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular